• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

আমাকে হত্যার উদ্দেশ্যে কিলিং স্কোয়াড গঠন হয়েছে: কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ সংবাদটির পাঠক ২ জন

এনবি নিউজ : রবিবার রাত সাড়ে ৯টায় স্বপন মাহমুদ নামক এক সহযোগীর ফেসবুক আইডি থেকে লাইভে এসে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমি ও আমার পরিবারকে হত্যা করার জন্য কিলিং স্কোয়াড গঠন করা হয়েছে। ওই নেতারা এখন দুবাই যাওয়ার চেষ্টা করছেন। কারণ তারা বিদেশে থেকে আমিসহ আমার পরিবারকে হত্যা করবেন।

তিনি বলেন, অপশক্তিদের (প্রতিপক্ষ) সঙ্গে বৈঠক করার পর আমাকে একজন সাংগঠনিক সম্পাদক ফোন দিয়েছেন। আমি বলেছি, আমি এখন আর আওয়ামী লীগ করি না। এর পর মোবাইল বন্ধ করে দিয়েছি। এটি হলো সত্য কথা। আমি মিথ্যা বলতে পারব না।

তিনি বলেন, ফেনীতে কোনো হত্যা হলে নিজাম হাজারী বিদেশে থাকেন। সেই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জে কিলিং মিশন করার জন্য বাদল-মঞ্জুরা একরামের (সংসদ সদস্য) সঙ্গে মিটিং করতে দুবাই যাচ্ছে। তখনই ঘটনা ঘটতে পারে। শুনেছি একরাম ২৬ তারিখ দেশে আসার কথা রয়েছে। না এলে ওরা যাবে, আর এলে ঢাকাতে বৈঠক হবে। এটার সমন্বয় করছে মন্ত্রীর সহকারী জুয়েল।

কাদের মির্জা বলেন, আমার ছেলেকে আহত করেছে। আমার বাড়িতে গুলিবর্ষণ করেছে। ৯ মার্চ কালোরাত্রিতে আমার পৌরসভায় আক্রমণ করেছে কাউকে গ্রেফতার করেনি। কিন্তু ওরা (প্রতিপক্ষ) ঠিকই অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে।

তিনি তার প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতাসহ নোয়াখালী ও ফেনীর বেশ কিছু ব্যক্তির নাম উল্লেখ করে বলেন, এরাই কিলিং মিশনের সদস্য। এদের কাছে অস্ত্র আছে। অস্ত্র উদ্ধার অভিযানের ব্যাপারেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন কাদের মির্জা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ