• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিএনপিই বিকারগ্রস্ত এবং দুষ্কৃতকারীদের পক্ষে : ড. হাছান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত এবং দুষ্কৃতকারীদের পক্ষে। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিবের বক্তব্য ‘জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং কল্পকাহিনি সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে’ এর প্রতি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং এজন্য নানা উলটাপালটা কথা বলছে। আপনারা দেখেছেন করোনার টিকা নিয়ে তারা কীভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, এখনো সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনলাইনে সংযুক্ত হয়ে সাংবাদিকদের বলেছেন, টিকা আসতে ছয় মাস লাগবে, অথচ আগামী মাসেই করোনার টিকা আসছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মহামারি মোকাবিলা করছে এবং একইসঙ্গে মানুষের জীবিকা রক্ষার জন্যও কাজ করে যাচ্ছে। এ সময় মন্ত্রী আরও বলেন, বিএনপি সব সময় দুষ্কৃতকারীদের পক্ষ নেয়। তাদের নিজেদের দলে আগুনসন্ত্রাসী ও সন্ত্রাসী, যারা মানুষ ও মানুষের সহায়-সম্পত্তিতে আগুন দিয়েছে, তারা থাকার কারণেই বিএনপি দুষ্কৃতকারী-সন্ত্রাসীদের পক্ষ নেয়।

শেখ জামাল অকুতোভয় মুক্তিযোদ্ধা : এদিন বক্তব্যের শুরুতেই ড. হাছান মাহমুদ জাতির পিতার শহিদ দ্বিতীয় ছেলে শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শেখ জামাল ছিলেন দুঃসাহসী অকুতোভয় মুক্তিযোদ্ধা।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানা, কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের সঙ্গে শেখ জামালও গ্রেফতার হয়েছিলেন। তাদেরকে পাকিস্তান সেনাবাহিনী অন্তরিন করে রেখেছিল। সেখান থেকে পালিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এ সময় ড. হাছান শহিদ শেখ জামালকে দেশের একজন দক্ষ সেনা অফিসার হিসাবে বর্ণনা করে বলেন, তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার। শেখ জামাল যুগোস্লাভিয়ার মিলিটারি অ্যাকাডেমিতে ক্যাডেট হিসাবে প্রশিক্ষণ নেন। এরপর ব্রিটেনের স্যান্ডহার্স্ট অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ঢাকা সেনানিবাসে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন। মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটে জাতির পিতা এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শাহাদতবরণকারী শেখ জামালের রুহের জন্য আমরা মাগফিরাত কামনা করি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০