• বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

অসহায়, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ জাতীয় পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ মে, ২০২১

এনবি নিউজ : অসহায়, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার দল‌টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ৫ শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তি‌নি বলেন, করোনাভাইরাস আজ বিশ্ব মহামারিতে পরিণত হয়েছে। এ অবস্থায় দলমত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে দেশবাসীর পাশে দাঁড়াতে হবে। জাতীয় পার্টি করোনা প্রকোপের শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।

সা‌হিদুর রহমান টেপা আরও বলেন, জনগণ বাঁচলে দেশ বাঁচবে। আর দেশ বাঁচলে আমরা রাজনীতিবিদরা রাজনীতি করার সুযোগ পাব। তাই সব ভেদাভেদ ভুলে অসহায় ও দুস্থ মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে।

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ‌্যাড‌ভো‌কেট রেজাউল ইসলাম ভুইয়া, পা‌র্টি চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহাজাদা, বেলাল হোসেন, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সাহিত্য সম্পাদক সুমন আশরাফ, ধর্ম সম্পাদক এসএম আল জুবায়ের, কেন্দ্রীয় নেতা ফায়েকুজ্জামান ফিরোজ, মাহমুদ আলম, শমরেশ মন্ডল মানিক, হুমায়ুন কবির শাওন, সারোয়ার হোসেন, অ্যাডভোকেট ইমদাদ প্রমুখ এ সময় উপ‌স্থিত ছি‌লেন।

টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১