• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপ ছিল বাস্তবসম্মত, তাই দেশে করোনা সংক্রমণ কমে আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ মে, ২০২১

এনবি নিউজ : করোনায় আজ পৃথিবীর বড় বড় দেশ আক্রান্ত বলে জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্যে তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘সে তুলনায় আমাদের দেশ ভালো আছে। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপ ছিল বাস্তবসম্মত, যা দেশের মানুষ গ্রহণ করেছে। তাই দেশে করোনা সংক্রমণ কমে আসছে।’

আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার ১৩ ইউনিয়নে নগদ অর্থ ও ত্রান বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ করছেন, এমন কোনো গরিব মানুষ নেই, যিনি ত্রান পাননি। করোনায় সময় প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। ’

এ সময় তোফায়েল আহমেদ করোনা সংক্রমণরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। তোফায়েল আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার পরিবারকে নগদ অর্থ ও ৩ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দিচ্ছেন।  এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১