• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

করোনার তৃতীয় ঢেউয়ের আভাস এবং ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ মে, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবার করোনার তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, গতকালও ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল। দেশটি এখন করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড। অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারত আজ চরম অক্সিজেন সংকটে। সেখানে হাহাকার লেগেই আছে; ফুটপাতও এখন দেশটির শ্মশানঘাটে পরিণত হয়েছে।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে আজ সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ ও কোভিড-১৯ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

এমতাবস্থায় দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের বলেন, দেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভয়ঙ্কর ভারতীয় ধরন। সামান্যতম উদাসীনতায় বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্ভাবাস।

এ দেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে উল্লেখ করে তিনি বলেন, চলমান করোনা দুর্যোগও তার নেতৃত্বে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ।

সেতুমন্ত্রী এখনই সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যার যার অবস্থানে থেকে ঈদ উদযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন বলে মনে করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনও দেশে রাজনীতির ‘ব্লেম গেম’ চলমান উল্লেখ করে বলেন, যত দোষ কেবল নন্দঘোষ শেখ হাসিনা ও তার সরকারের।

‘অথচ বাংলাদেশ এখনও তুলনামূলকভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে।’

ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সামর্থ্য হয়েছেন, এ কথা তার নিন্দুকেরাও স্বীকার করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০