• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

নরেন্দ্র মোদিকে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ মে, ২০২১

এনবি নিউজ : কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রোজ হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সংক্রমণ শনাক্ত হচ্ছে লাখ লাখ মানুষের। বৈশ্বিক মহামারিতে সৃষ্ট নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলে সোমবার সকালে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে আরও বলা হয়, বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকার করেন শেখ হাসিনা।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট সংক্রমিত ও মৃতদের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন।

করোনার নজিরবিহীন সংক্রমণে ভারতের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু রোগী মারা গেছেন। ইতোমধ্যে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১