• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সরকার নামে মাত্র লকডাউন দিয়েছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ মে, ২০২১

এনবি নিউজ ‍: আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ার পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের সেবা নয়, দুর্নীতি করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। সরকার নামে মাত্র লকডাউন দিয়েছে। কিন্তু এর আড়ালে তারা ক্র্যাকডাউন দিয়েছে।

বিএনপির মহাসচিব  বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই সরকারের কোনো যোগ্যতা নেই। তারা প্রমাণ করে দিয়েছে, তারা একটা ব্যর্থ সরকার। তারা শুধু দুর্নীতির জন্য, লুটপাটের জন্যই আজকে জনগণকে দুর্ভোগে ফেলেছে।

মির্জা ফখরুল বলেন, ঈদের জন্য সরকার মাত্র তিন দিন ছুটি ঘোষণা করেছে। কিন্তু মানুষ তো থেমে নেই।  দুর্ভোগের মধ্যে অতিরিক্ত টাকা খরচ করে তারা বাড়িতে গেছে।  ছুটি শেষে তাড়াহুড়ো করে ঢাকায় ফিরছে। যাদের নিজেদের গাড়ি আছে, তাদের কোনো সমস্যা নেই।  কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।

তিনি আরও বলেন, আমরা সরকারকে অনেক আগে থেকেই বলে আসছি— করোনা মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। এখানে সরকারের চরম ব্যর্থতা ও উদাসীনতা শুধু বলব না, এটি হচ্ছে তাদের অজ্ঞানতা এবং সম্পূর্ণ ব্যর্থতা। তাদের ব্যর্থতার কারণেই আজকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

মির্জা ফখরুল বলেন, সরকারের করোনা সংক্রমণ প্রতিরোধ করার কোনো ইচ্ছা নেই। এখানে দুটি সুবিধা পায় তারা। একটি হলো—  মানুষ যদি মরে যায় মরুক, আর অন্যটা হলো— সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য খাতে বিরাট দুর্নীতির সুযোগ সৃষ্টি করা।

তিনি বলেন, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর কেন্দ্র করে সরকার নিজেরাই বিভিন্ন ঘটনা ঘটিয়ে সেটি বিরোধীদের ওপর চাপাচ্ছে। বিরোধীদের ওপরে মামলা দিয়ে গণগ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ঈদের মধ্যেও জামিন দেওয়া হয়নি।

সরকারের দেওয়া প্রণোদনার বিষয়ে তিনি বলেন, প্রণোদনার টাকা তারা নিজেরাই লুটপাট করে খায়। আমরা প্রথম থেকে বলে আসছি— এখানে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। এখানে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও এনজিওদের সম্পৃক্ত করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০