• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আমি আপনাদের মন্ত্রী, আপনাদের মানুষ : তথ্য মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

এনবি নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি আপনাদের মন্ত্রী, আপনাদের মানুষ। সুতরাং আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখে যতোটুকু করার সেটুকু করার সর্বাচ্চ প্রচেষ্টা আমার থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টোর রোডের বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা স্মারকলিপি দিতে গেলে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন।

হাছান মাহমুদ বলেন, তবে আমি, আপনি যে কোনো সময়েই ভুল করতে পারি।  মানুষমাত্রই ভুল করে। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তা মাথায় রাখতে হবে। বিষয়টিকে ‘ইমোশনালি’ না দেখে বাস্তবতার নিরিখে বিচারের অনুরোধ জানান।

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ এনে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান ও কারা হেফাজতে যথাযথ সম্মান পান তা নিশ্চিতে অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্য  মন্ত্রী।

হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, তাদের (ডিআরইউ সদস্য) মূল দাবি হচ্ছে- নিরপেক্ষ তদন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত নয়, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেছেন তারা। আমি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০