• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ভ্যাকসিন নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বিভাজন বাড়ছেঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

এনবি ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা মহামারী মোকাবিলায় টিকা তৈরি, উৎপাদন ও সরবরাহ এবং করোনার চিকিৎসা ও পরীক্ষার জন্য সংস্থাটির ২ হাজার ৬শ’ কোটি ডলার প্রয়োজন।

সংস্থাটির প্রধান বলছেন, ধনী দেশগুলো ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে। কিন্তু বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো দেখছে এবং অপেক্ষা করছে।

এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দিন চলে যাচ্ছে। করোনার টিকা পাওয়া এবং না পাওয়ার মধ্যে ব্যবধান ব্যাপক হচ্ছে।

তেদ্রোস আধানম বলেন, টিকা জাতীয়তাবাদের মাধ্যমে স্বল্প সময়ের রাজনৈতিক লক্ষ্য অর্জিত হতে পারে। কিন্তু প্রত্যেক দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থের জন্য টিকার সমবণ্টনকে সমর্থন করতে হবে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর রিসার্চ ফাউন্ডেশনের এক গবেষণা উদ্ধৃত করে তিনি বলেন, টিকা জাতীয়তাবাদের কারণে বিশ্ব অর্থনীতির ৯ দশমিক ২ ট্রিলিয়ন ক্ষতি হবে।

ডব্লিউএইচও প্রধান বলেন, টিকা আমাদের আশা দিচ্ছে। এ কারণে আমরা এখন যে জীবন হারাচ্ছি তা আরও মর্মান্তিক হয়ে যাচ্ছে। আমাদের অবশ্যই আশা রাখতে হবে; পদক্ষেপও নিতে হবে।

এ টি/ ২৬ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০