• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

পাসপোর্ট থেকে ইসরায়েলকে বাদ সরকারের ‘নীতিহীন’ অবস্থান: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ মে, ২০২১

এনবি নিউজ : পাসপোর্ট থেকে ‘ইসরায়েল’ শব্দ বাদ দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতাকে সরকারের ‘নীতিহীন অবস্থান’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের গাজা যখন মৃত্যুপুরী, সে সময়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘটনা বিশ্ব বিবেককে হতাশ করেছে।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। ফিলিস্তিনিদের সংগ্রাম ও তাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করতেই বিকেলে জরুরি এই সংবাদ সম্মেলন করে বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের জনগণের বদলে এখন সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত। তিনি বলেন, ফিলিস্তিনবিরোধী এই সিদ্ধান্তে ইসরায়েল সরকারের অভিনন্দন-টুইটের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অস্বীকার করা এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতায় সরকারের নীতিহীন অবস্থা বেরিয়ে পড়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০