• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিন শিশুসহ চারজনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ মে, ২০২১

 

এনবি নিউজ : চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতের ঘটনায় তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝড় ও বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার দেবীনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামের রবিউল ইসলাম (২৭), একই উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া গ্রামের আল আমীন (১২), গোমস্তাপুর উপজেলার রহনপুরের হুজরাপুরে বিপ্লব আলীর মেয়ে খুশি (১২) ও লালকোপড়া গ্রামের নাজমুল ইসলামের মেয়ে সাদিয়া (১০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আহমেদ খাঁ জানান, আজ বিকেলে বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা মহিষ আনতে গিয়ে বজ্রপাতে মারা যান রবিউল ইসলাম। এছাড়া বাগানে আম কুড়াতে গিয়ে শিশু আল আমীন বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।

অন্যদিকে, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ঝড়-বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে যায় রহনপুরের হুজরাপুর গ্রামের শিশু খুশি ও লালকোপড়া গ্রামের সাদিয়া। এ সময় বজ্রপাতের তারা আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১