• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আল-আকসায় মুসল্লিদের প্রবেশে বাধা দিচ্ছে ইহুদিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

নিউজ ডেস্ক : পবিত্রতম আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে এবার বাধা দিয়েছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এমনকি এতে সরাসরি সহযোগিতা করেছে ইসরায়েলের সেনাবাহিনী বলেও অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই পদক্ষেপ ছিল পূর্বপরিকল্পিত। ইসরায়েলি বাহিনী আজ ভোর থেকেই মসজিদুল আকসা এলাকা ঘিরে রাখে। এরপর সেখানে ইহুদি বসতি স্থাপনকারীরা প্রবেশ করে। ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা যতক্ষণ মসজিদুল আকসা এলাকায় ছিল ততক্ষণ মুসলমানদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।

ইহুদিবাদীদের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন বায়তুল মুকাদ্দাসের ইসলামী ওয়াকফ কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিম সালাহাব। তিনি বলেন, এ ধরণের পদক্ষেপ আবারও ফিলিস্তিনকে উত্তপ্ত করে তুলতে পারে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কয়েক দিনের মধ্যেই উসকানিমূলক এই তৎপরতা চালালো ইহুদিবাদীরা। গত ১০ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ৬৯ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি নিহত ও আহত হন ১৯১০ জন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০