• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

মিথিলার ‘চির যৌবন’ কামনা সৃজিতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ মে, ২০২১

এনবি নিউজ : আজ ২৫ মে। ৩৭ বছরে পা দিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিশেষ এ দিনটি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত মুখার্জি।

রাত ১২টা বাজতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, ভিডিও কলে মিথিলা ও তার মেয়ে আয়রার সঙ্গে কথা বলছেন সৃজিত। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রার্থনা করি তুমি আজীবন চির-যুবতী থাকো!’

প্রসঙ্গত মিথিলা ও সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। ২০১৯ সালে বিয়ে করেন তারা। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়েছিল। কিন্তু তাদের ১১ বছরের দাম্পত্য জীবন টেকেনি। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। আইরা তাদের ঘরেরই সন্তান।

তবে সৃজিতকে বিয়ের আগে বাংলাদেশের নাট্যনির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে মিথিলার বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

এটি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১