• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

রাজধানীর বাসা-ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদের নির্দেশঃ ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, রাজধানীর বাসা-বাড়ির ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

খুব দ্রুতই এ হালনাগাদের কাজ শুরু হবে। আমাদের পুলিশ সদস্যরা প্রতিটি বাসা-বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
তিনি আরও জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেকটি ডিভিশন ও থানায় পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে। পাশাপাশি বিট পুলিশিং শক্তিশালী করা হয়েছে

তিনি বলেন, সম্প্রতি ঢাকায় রাতের বেলা বিভিন্ন জায়গায় ছিনতায়ের ঘটনা ঘটছে। ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আনতে গত ১৬ জানুয়ারি থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

রাজধানীতে শুধু এই ছিনতাই জাতীয় অপরাধ হয় না, বিভিন্ন ধরনের অপরাধ হয়। এ বিষয়ে টহল টিম বাড়ানো হয়েছে। আমাদের প্রতিটি থানায় এখন ২৫ থেকে ৩০ জনকে সাব ইন্সপেক্টর দেয়া হয়েছে।
এ টি/ ২৬ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০