• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩১ মে, ২০২১ সংবাদটির পাঠক ২ জন

এনবি নিউজ : আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝে যে কোনো এলাকায় স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো এলাকায় করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন। এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করে। এ বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, যেখানেই সংক্রমণের ঊর্ধ্বগতি হবে, সেখানেই লকডাউন দেওয়ার সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এতে দেরি করলে সংকট তৈরির আশঙ্কা আছে। তাই লকডাউন দেওয়া উচিত, যাতে সারা দেশে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১২ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:৩০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৭ অপরাহ্ণ
    এশা রাত ৭:১২ অপরাহ্ণ