• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে, দেশের উন্নয়ন-অগ্রগতি দেখেও দেখে না : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুন, ২০২১

এনবি নিউজ : দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে, দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়ন অগ্রগতি নিয়ে বিএনপি চিন্তিত নয়।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি আয়োজিত এ স্মরণসভায় তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজকের সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক এবং অর্থনৈতিক সূচকসহ সব সূচকেই পেছনে ফেলেছে। আমরা যখন স্বাধীন হই তখন পশ্চিম পাকিস্তান আমাদের তুলনায় ৭০ ভাগ ধনী ছিল। আজকে অনেক সূচকে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১