• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

জাতীয় সক্ষমতা অর্জনে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুন, ২০২১

এনবি নিউজ : দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলাসহ জাতীয় সক্ষমতা অর্জনে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক কারিগরি শিক্ষকদের দুই মাসব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর যে প্রাচুর্য রয়েছে তার সুবিধাকে কাজে লাগাতে হলে কারিগরি ধারার শিক্ষকদের আরো যোগ্য ও দক্ষ করে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান যাতে তারা কারিগরি শিক্ষার্থীদের সম্মানী প্রদান পূর্বক হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১