• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

ডিএমপি কমিশনারের মোবাইল নম্বরস্পুফ করে প্রতারণার গ্রেপ্তার ১

Avatar
আপডেটঃ : বুধবার, ২ জুন, ২০২১

এনবি নিউজঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার সরকারি মোবাইল নম্বর স্পুফ করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ইন্টারনেট রেফারেল টিম। তার নাম- মোঃ রফিকুল ইসলাম ওরফে বাপ্পী। বুধবার (২জুন) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশিনার মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, একদল প্রতারক ডিএমপি কমিশনারের অব্যবহৃত সরকারি মোবাইল নম্বর স্পুফ করে দেশের বিভিন্ন সরকারি অফিসে কল করে বিধি বহির্ভূতভাবে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রতারনা করেছে এমন তথ্য পাওয়া যায়। বিষয়টির সত্যতা যাচাই করার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে প্রযুক্তি ব্যবহার করে ইন্টেলিজেন্স সংগ্রহ করে জানা যায় উল্লিখিত স্পুফ নম্বর মোবাইল ডায়েলার অ্যাপসের মাধ্যমে রংপুর জেলার কোতোয়ালি থানাধীন আলমনগর এলাকা থেকে ব্যবহার করা হচ্ছে।
তিনি আরো বলেন, এরই পরিপ্রেক্ষিতে ইন্টারনেট রেফারেল টিম লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জোতির্ময় গোপের নেতৃত্বে একটি চৌকষ টিম বুধবার রাত ২টার দিকে সন্দিগ্ধ মোঃ রফিকুল ইসলাম ওরফে বাপ্পীকে রংপুরের কোতোয়ালি থানার আলমনগর খামার পাড়ার তার ভাড়া বাসা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে এই অ্যাপস ব্যবহারের করে সরকারি অফিসারদের মোবাইল নম্বর স্পুফ করে প্রতারনা করার কথা স্বীকার করে। তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও সংযুক্ত ২টি সিম জব্দ করা হয়েছে। এই বিষয়ে ওই রাতেই রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলেও জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম।

 

এ/আর/জে


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০