• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

দ্রুতই আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৪ জুন, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দ্রুতই আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন করে নতুন কমিটি গঠন করা হবে। শুক্রবার (৪ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কাছে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জেলা ও উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন দ্রুতই শুরু করব। ঢাকা মহানগর উত্তরের সদস্য সংগ্রহের জন্য ২৭টি টিম করা হয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং সন্ত্রাসী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বিতর্কিতদের সদস্য করা যাবে না। এমন কাউকে সদস্য করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগরের কমিটি করার ক্ষেত্রে স্থানীয়দের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা-কুমিল্লা এবং সিলেট উপনির্বাচনে কে প্রার্থী হবেন, তা ১২ জুন মনোনয়নবোর্ডের সভায় চুড়ান্ত করা হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেওয়া হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০