• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

দেশে টিকার কোনও সংকট সৃষ্টি হবে না : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

এনবি নিউজ : সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং দেশে টিকার কোনও সংকট সৃষ্টি হবে না।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে সরাসরি অংশ নেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, টিকা সংকট ও করোনা মোকাবিলা নিয়ে বিএনপি সমালোচনা করলেও সরকার করোনা সংকট মোকাবিলায় যথাযথ উদ্যোগ নিয়েছে। বিএনপি সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে, অকারণে সমালোচনা করছে। কিন্তু এ দুঃসময়ে তারা জনগণের পাশে নেই।

বিএনপি দেশে গণঅভ্যুত্থানের ডাক দেওয়ার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলন করতে পারে না, তাদের মুখে এটি মানায় না। আন্দোলনের নামে দেশে সন্ত্রাস, নাশকতা, ধ্বংসাত্মক কার্যকলাপ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০