• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

মির্জা ফখরুল অসত্য ও উদ্ভট বক্তব্য দিচ্ছেন : হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১১ জুন, ২০২১

এনবি নিউজ : আজ শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেন, ‘বাজেট নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে অসত্য ও উদ্ভট বক্তব্য দিচ্ছেন। যারা গণতন্ত্র মানে না তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’

তিনি বলেন, ‘তৎকালীন অবৈধ সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে গিয়েছিল। জনগণের আন্দোলনের মুখেই তখন মুক্তি পেয়েছিল শেখ হাসিনা।’ ওই সময় শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলন করায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকাকে সুরক্ষিত রাখতে হবে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের। যাতে অপশক্তি কোন সুযোগ না পায়।’

চলতি ২০২১-২২ সালের বাজেট নিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘করোনাকালে এমন বাজেট যথেষ্ট ভালো। এই সরকারের সময়ে কোন বাজেটের পর বিএনপি ভালো বলেছে? কখনো বলেনি। আর প্রত্যেকবার আওয়ামী লীগ সরকার তাদের ভুল প্রমাণিত করেছে।’

হানিফ বলেন, ‘এই সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০