• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

আইসিইউতে সাহিত্যিক সমরেশ মজুমদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ জুন, ২০২১

 

এনবি নিউজ ডেস্ক : গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাহিত্যিক সমরেশ মজুমদারকে। ভারতের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান এই সাহিত্যিক।

হাসপাতাল সূত্র জানিয়েছে, শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। তার জেরেই শ্বাসকষ্ট হচ্ছিল। এরইমধ্যে সাহিত্যিকের চেস্ট এক্সরে, সিটি স্ক্যান-সহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তার করোনা পরীক্ষাও করা হয়েছে।

গত ১০-১২ বছর ধরে COPD-র সমস্যায় ভুগছেন সমরেশ মজুমদার। জানা গেছে, তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এর আগেও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন লেখক, সেই সময় ভেন্টিলেশনও রাখা হয়েছিল তাকে।

৭৯ বছর বয়সী সমরেশ মজুমদার দুই বাংলার পাঠককে দশকের পর দশক করে বিমুগ্ধ করে রেখেছেন তার লেখনিতে। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস ‘দৌড়’। সেই যাত্রা শুরু, এরপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস উপহার দিয়েছেন তিনি। তবে নিঃসন্দেহে তার সেরা সৃষ্টি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ ট্রিলজি।

তার লেখনির গণ্ডি শুধু গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ছোটগল্প, ভ্রমণকাহিনি থেকে গোয়েন্দাকাহিনি, কিশোর উপন্যাস রচনায় তার জুড়ি মেলা ভার। তার ঝুলিতে পুরস্কারের সংখ্যাও অগণতি। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইয়াইএমএস পুরস্কার জয় করেছেন সমরেশ মজুমদার।

খবর: হিন্দুস্থান টাইমস


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১