• বুধবার, ২০ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ জুন, ২০২১

এনবি নিউজ : এ বছর সৌদি আরবের বাহির থেকে কোনো মুসল্লি হজ করতে পারবেন না। শুধুমাত্র সৌদির ভেতরে অবস্থানরত নাগরিক ও প্রবাসীরাই হজে অংশ নিতে পারবেন। তাই এ বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা।

আজ শনিবার সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ তথ্য জানিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এ বছর সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারী মোট ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কেবল তাদেরকেই হজ পালনের সুযোগ দেওয়া হবে।

প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন। এছাড়া, সারা বছর ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান।

বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার কারণে গত বছর প্রায় সাত মাস বন্ধ থাকার পর অক্টোবরে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১