• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

শুণ্য ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ জুন, ২০২১

এনবি নিউজ : শুণ্য তিন আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম ঘোষণা করা হয়। সভায় গণভবন থেকে সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, কুমিল্লা-৫ আসনে আবুল হাশেম খান এবং সিলেট ৩ আসনে হাবিবুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই তিন আসনের জন্য মোট ৯৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

গত বৃহস্পতিবার এই তিন আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। তিন আসনের মধ্যে সর্বোচ্চ ৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয় কুমিল্লা-৫ আসনের জন্য। আর ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩৪ জন।

তিনবারের সাংসদ আসলামুল হকের মৃত্যুর কারণে ঢাকা-১৪ আসন শূন্য হয়। তিনবারের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী মারা যাওয়ায় সিলেট-৩ এবং পাঁচবারের সাংসদ আবদুল মতিন খসরু মারা যাওয়ায় কুমিল্লা-৫ আসন শূন্য হয়।

তিন আসনে উপনির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপনির্বাচনের তারিখ পেছানো হয়।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচন ২৮ জুলাই করার সিদ্ধান্ত হয়।

তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন নির্ধারিত তারিখ তথা ২১ জুনই অনুষ্ঠিত হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০