• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

করোনাভাইরাস সামনে অধিক শক্তিশালী ও সংক্রামক হয়ে উঠতে পারে: অ্যান্তনিও গুতেরেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ জুন, ২০২১

এনবি নিউজ : টিকার ঘাটতি দূর না করা গেলে করোনাভাইরাস সামনে অধিক শক্তিশালী ও সংক্রামক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

কোভিড মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ । কিন্তু তা যথেষ্ট নয় বলে সাফ জানিয়েছেন তিনি।

শনিবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব জানান, টিকার ঘাটতি দূর না করা গেলে অদূর ভবিষ্যতে আরও বিপদের সম্মুখীন হতে পারি। জোটের পক্ষ থেকে যে পরিমাণ অনুদানের কথা বলা হয়েছে, তার চেয়ে অনেক বেশি ডোজ আমাদের প্রয়োজন। বৈশ্বিক টিকা পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

তিনি বলেন, যুদ্ধ অর্থনীতিতে সমরাস্ত্র নির্মাণে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, বর্তমান প্রেক্ষাপটে করোনার টিকা উৎপাদন ও বণ্টনে সেভাবে গুরুত্ব দেওয়া উচিত। যদিও আমরা সুদূর পরিকল্পনা থেকে অনেক দূরে রয়েছি।

গুতেরেস সতর্ক করে আরও বলেন, ভাইরাসটি আরও শক্তিশালী হয়ে গেলে বর্তমানে বাজারে যে টিকা রয়েছে সেগুলো কোন কাজে নাও আসতে পারে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১