• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

করোনা বাড়লে এলাকাভিত্তিক লকডাউনের নির্দেশ : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৪ জুন, ২০২১

এনিব নিউজ : যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাবে স্থানীয় প্রশাসন নিজ দায়িত্বে ওই এলাকা লকডাউন বা ব্লক করে দিতে পারবে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। করোনার কারণে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী সরাসরি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের সব এলাকায় একসঙ্গে আর লকডাউনের আওতায় আনার প্রয়োজন হবে না। সব জায়গায় একত্রে সংক্রমণ বাড়ছে না। করোনা পরিস্থিতি কোনো এলাকায় বেশি সংক্রমিত হলে ওই এলাকায় স্থানীয় প্রশাসন মনে করলে লকডাউন ঘোষণা করতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের এ বিষয়ে পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও এটি—স্থানীয় পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এলাকাভিত্তিক লকডাউনের বা ব্লক করার সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১