• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

আগামীকাল জেনেভায় মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগামীকালের বৈঠকের মধ্যদিয়ে বিশাল কোনো পরিবর্তনের আশা করছে না মস্কো। বুধবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হওয়ার কথা।

দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টানাপড়েনের মধ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কয়েক দিন আগেও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার বিরুদ্ধে পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন সরকার হস্তক্ষেপ করেছিল বলেও আবারও অভিযোগ করেন বাইডেন।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ বলেছেন, আমেরিকা ও রাশিয়ার শীর্ষ বৈঠকের মধ্য দিয়েই সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে যাবে এমন আশা করাটা অতি-সরলতা ছাড়া আর কিছু নয়।
তিনি রাশিয়ার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, পুতিন-বাইডেন বৈঠকের ফলে দুই দেশের রাষ্ট্রদূতদের আবারও কর্মস্থলে পাঠানো এবং নতুন সমঝোতা বাস্তবায়নের কাজ শুরু হবে। এ ছাড়া এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচনার সুযোগ তৈরি হতে পারে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১