• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বাঁধ নির্মাণের দাবি সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ জুন, ২০২১

এনবি নিউজ : ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের দাবি জানাতে জাতীয় সংসদে অভিনব উপায় বেছে নিয়েছেন পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।

আজ বুধবার জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে ‘আর কোন দাবি নাই; ত্রাণ চাই না, বাঁধ চাই’ লেখা সংবলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে দ্রুত দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

এস এম শাহজাদা বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে আমার নির্বাচনী এলাকার চরকাজল, চরবিশ্বাসসহ আরও অনেক চর রয়েছে যা বড় বড় নদী দ্বারা পরিবেষ্টিত। ইয়াসের সময় অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় ওই এলাকার ফসলের ক্ষেত। পুকুরের মাছ ভেসে যায়। আমার দুটি উপজেলায় ক্ষতিগ্রস্তদের জন্য যথাক্রমে ৩৪ লাখ ও ২১ লাখ টাকা জরুরি বরাদ্দ দেওয়া হয়।

তিনি আরও বলেন, এসব সহায়তা বিতরণে এলাকায় গিয়েছিলাম। বাঁধ নিয়ে বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভের খবর এসেছে। আমার এলাকার মানুষও ত্রাণ চায় না। এ সময় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে এস এম শাহজাদা এলাকার সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, ‘আর কোনো দাবি নাই; ত্রাণ চাই না,বাঁধ চাই।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০