• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ জুন, ২০২১

 

এনবি নিউজ : সেনা অভ্যুত্থানের হওয়ায় মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ অধিবেশন মিয়ানমারে অস্ত্র বিক্রি না করার বিরল একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।

এই প্রস্তাব কোনো আইনি বাধ্যবাধ্যকতা নয়, তবে এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। সাধারণ অধিবেশনের ১১৯টি সদস্য দেশই এই প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে। একমাত্র বেলারুশ এর বিপক্ষে ভোট দিয়েছে। এ ছাড়া রাশিয়া ও চীনসহ ৩৬টি দেশ ভোটদানে বিরত থেকেছে। মিয়ামমারে অস্ত্র সরবরাহের সিংহভাগই করে থাকে রাশিয়া ও চীন।

সাধারণ অধিবেশনকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্জেনার বলেন, ‘বাস্তবেই বড় পরিসরে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। সময় ঘনিয়ে আসছে। সামরিক বাহিনীর ক্ষমতা থেকে অপসারণের সুযোগ সীমিত হয়ে আসছে।’

ভোটদানে বিরত থাকা কিছু দেশের ভাষ্য, মিয়ানমারের সংকট দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। তবে অন্যদের অনেকে বলেন, প্রস্তাবে চার বছর আগে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর নৃশংস অভিযানের কথা উল্লেখ করা হয়নি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১