• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রায়িসির জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ জুন, ২০২১

নিউজ ডেস্ক : ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন ৬০ বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি পেয়েছেন ১৭.৮ মিলিয়ন ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ি পেয়েছেন ৩.৩ মিলিয়ন ভোট।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন হেডকোয়ার্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে বিজয়ী প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহসেন রেজায়ি ও আবদুননাসের হেম্মাতি। শনিবার সকালে পৃথক বার্তায় তারা অভিন্দন জানান। খবর প্রেসটিভির।
বর্তমান প্রেসিডেন্ট রুহানিও টেলিভিশনে দেওয়া বক্তব্যে নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে বলেও জানা গেছে। তবে তিনি নির্বাচিত প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি।

সংস্কারপন্থী প্রার্থী হেম্মাতি ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় রায়িসিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি আশা করেন যে রায়িসি মহান ইরানি জাতির জীবনযাত্রা উন্নত করবেন এবং তাদের জন্য সমৃদ্ধি বয়ে আনবেন।

রক্ষণশীল প্রার্থী কাজিজাদেহ হাশেমিও বলেছেন, আমি জনগণের ভোটকে সমর্থন জানিয়ে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানাচ্ছি।

নির্বাচনে জনগণের অংশগ্রহণের জন্য মোহসেন রেজায়ি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িকেও অভিনন্দন জানিয়েছেন।

আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করলেও এই নির্বাচনে তার প্রতি রক্ষণশীল শিবিরের ব্যাপক সমর্থন দেখা গেছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১