• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্বপ্ন- মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না : তোফায়েল আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ জুন, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে কোন মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমি ও ঘর দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। ভোলায় দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সুবিধাভোগী পরিবারের সাথে মত বিনিময়কালে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এসময় তোফায়েল আহমেদ আরও বলেন, অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষের কোন দলমত নেই। গৃহ প্রদানকালে কে কোন দল করে তা দেখা হয়নি। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনকেই ঘর দেয়া হয়েছে।

রবিবার সকাল ৯টায় ভোলা সদর উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো তৌফিক ই ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুন আল ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব প্রমূখ।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে প্রথম ও দ্বিতীয় ধাপে ভোলায় মোট ৮৯১ জন ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেয়া হচ্ছে। এর আগে প্রথম ধাপে ভোলা জেলায় ৫২০টি পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছিল।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০