• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ভারি বর্ষণে দুর্ভোগে পড়েছেন অফিসগামী লোকজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

এনবি নিউজ : সকাল থেকে অঝোরে বারিধারা বইছে দেশের বিভিন্ন স্থানে।  ঢাকায়ও ভারি  বর্ষণ হচ্ছে, তাও আবার অফিস সময়ে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী লোকজন।

আজ মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টি থেমে থেমে হচ্ছিল সকাল ৯টার পরও।  এতে সড়কে যানজট সৃষ্টি হয়। আবার অনেকে ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে থেকেও যানবাহন পাননি। দুর্ভোগ চরমে পৌঁছায় অফিসগামীদের।

সরেজমিন রাজধানীর আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে দেখা গেছে বাসের সংকট।  অনেকক্ষণ পর পর গাড়ি এলেও তাতে ওঠার জো নেই, প্রচণ্ড ভিড়।  এদিকে মুষলধারে বৃষ্টি বইছে।

যারা বাসে উঠতে পেরেছেন সিট পাননি, স্বাস্থ্যবিধি মেনে চলার তো বালাই নেই।

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই অফিসের দিকে ছুটেছেন।  বৃষ্টিভেজা শরীরে অনেককে হাঁটতে দেখা গেছে।

পরিবহন স্বল্পতার পাশাপাশি  সৃষ্টি হয় যানজটেরও।  এয়ারপোর্ট-বনানী রুটে দীর্ঘ যানজট ছিল।

সুযোগ বুঝে বেশি ভাড়া নেয় সিএনজি অটোরিকশা ও রিকশাগুলো।  কোথাও কোথাও ভ্যানে করে পার হতে হয় জলাবদ্ধ সড়ক।

এদিকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত দেওয়া আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০