• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিএনপির পক্ষে থেকে ওয়াসাকে স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

এনবি নিউজ : ঢাকা ওয়াসার পানির আরেক নাম মরণ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আজ বৃহস্পতিবার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়াসার স্মারকলিপি প্রদানের পূর্বে কাওরান বাজারের প্রগতি ভবনের নিচে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পরে সোহেলের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষে থেকে ওয়াসাকে স্মারকলিপি দেয়া হয়। ওয়াসার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সংস্থাটির প্রধান নিরাপত্তা কর্মী মো. মাকসুদুল হক। স্মারকলিপি গ্রহণ করে মাকসুদুল হক জানান, স্মারকলিপিটি তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।

এর আগে, সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, পানির বিল অন্যায়ভাবে বাড়ানো হয়েছে। গত ১৩ বছরে ১৪ বার ওয়াসা পানির বিল বাড়িয়েছে। এই পানির বিল ছিলো, ৬ টাকা ৪ পয়সা। সর্বেশষ সিদ্ধান্ত অনুযায়ী ১ হাজার লিটার পানির বিল হবে, ১৫ টাকা ১৮ পয়সা। তীব্র ভাষায় এই সিদ্ধান্তে প্রতিবাদ জানাচ্ছি। এই ওয়াসার পানির মান সম্পর্কে আপনারা জানেন। পানি অপর নাম জীবন। আর ওয়াসার পানির আরেক নাম মরণ।
ওয়াসা এখন একজন এমডির কথা মতো চলে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, দিন যায় রাত আসে, গ্রীষ্ম যায় বর্ষা আসে- সব পরিবর্তন হয়, কিন্তু ওয়াসার এমডি পদে যিনি আছেন তার কোন পরিবর্তন নেই!

প্রাইমারি স্কুল শিক্ষকের বেতন ৩০ হাজার টাকা উল্লেখ করে তিনি বলেন, এই ঢাকায় ময়লা পানি যিনি কারিগর তার বেতন, ২০ হাজার না বা ১ লাখ না- তার বেতন ৬ লাখ ২০ হাজার টাকা! আর এই করোনা মহামারীতে ঢাকাবাসীর পাশে না দাঁড়িয়ে ওয়াসার এমডি মার্কিন মুলুকে বসে রিমোট কন্ট্রোল উনি ওয়াসা চালাচ্ছেন।

ওয়াসার এমডিকে বুড়িগঙ্গার পানি খাইয়ে ছাড়বো বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সোহেল। সমাবেশ চলাকালে মহানগর বিএনপির ৬ থেকে ৭ জন কর্মীকে আটক করে পুলিশ। তবে স্মারকলিপি প্রদান শেষে পুলিশকে কর্মীদের ছেড়ে দেয়ার অনুরোধ জানান সোহেল। পরে পুলিশ নগর বিএনপির কর্মীদেরকে ছেড়ে দেন।

স্মারকলিপিতে পানির দাম বৃদ্ধিকে অযৌক্তিক ও গণবিরোধী উল্লেখ করে বলা হয়, নিরবচ্ছিন্নভাবে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ওয়াসা কর্তৃপক্ষ সেটি করতে ব্যর্থ হয়েছে। বারবার অযৌক্তিকভাবে পানির দাম বৃদ্ধি করা সরকারের ধারাবাহিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। কিন্তু নগরবাসীর জন্য সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ করতে পারেনি।

এই সমাবেশে অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত বাতিল এবং ঢাকা ওয়াসার দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে নগরবাসীর জন্য নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের জোর দাবি জানানো হয়।

এদিকে, ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদে লেখা বিভিন্ন ফেস্টুন নিয়ে নগর বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এতে লেখা ছিলো, ‘করোনায় মানুষ মরে এমডির বেতন বাড়ে, পানির জন্য হাহাকার ওয়াসা নির্বিকার, ন্যায্য মূল্যে পানি দাও নইলে গদি ছেড়ে দাও, ওয়াসার যাঁতাকলে ঢাকাবাসী গুমরে মরে অযৌক্তিক মূল্যবৃদ্ধি মানি না বাতিল কর’ প্রমুখ।

এ সময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক এএফএম আব্দুল আলীম নকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০