• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

জাতীয় সরকার গঠনের আহ্বান কর্নেল অলির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

এনবি নিউজ : দেশের বিদ্যমান সমস্যা সমাধানে সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ।

তিনি বলেন, বাংলাদেশ এখন সবদিক থেকে বিবেচনায় সীমা অতিক্রম করেছে। দুর্নীতির মাত্রা ছাড়িয়ে চরম আকার ধারণ করেছে। জনগণের ওপর অত্যাচারের মাত্রাও সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে।

লুটপাট-দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে এ বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থার অনুধাবন করে বিদ্যমান সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব একটি জাতীয় সরকার গঠন করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ডিওএইচএসের বাসভবনে থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, বাংলাদেশের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এখন জীবন-জীবিকার জন্যে কঠোর সংগ্রাম করছেন। আরেক শ্রেণির মানুষ মদ ও গাঁজা খেয়ে জীবনযাপন করছে। করোনার অজুহাতে অনেকে আজ নিজের অফিসে পর্যন্ত যায় না। দেশের অনেক ভূমি অফিসে আজ খাজনা পর্যন্তও নিচ্ছে না।

অথচ আমরা সব সময় অন্য দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশকে সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্য বলে উল্লেখ করে থাকি। কিন্তু দেশ আজ যে ভয়াবহ সমস্যা অতিক্রম করছে- সেই বাস্তবতা সম্পর্কে আমরা অনেকেই অবহিত নই।

বিদ্যমান এসব সমস্যা সমাধানে তিনি যত দ্রুত সম্ভব যোগ্য, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে জাতীয় সরকার গঠনের আহবান জানান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০