• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

টানা ৪৩ বার করোনা পজিটিভ, ১০ মাস পর সুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ জুন, ২০২১

এনবি নিউজ : জীবনের আশা ছেড়েই দিয়েছিলে ৭২ বছর বয়সি পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা ডেভ স্মিথ।  টানা ৪৩ বার করোনা পজিটিভ ধরা পড়েছিল তার। টানা দশ মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল আর বাড়ি ছুটোছুটি করতে হয়েছে তাকে। ব্রিটেনের সেই বৃদ্ধ সম্প্রতি করোনামুক্ত হয়েছেন। খবর স্ট্রেইটস টাইমসের। ২০২০ সালের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তাকে সাত বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ডেভ বলেন, একটা সময় মৃত্যু নিশ্চিত বুঝে পরিবারের সবাইকে ডেকে পাঠিয়েছিলাম বিদায় জানানোর জন্য।

যতোবারই ডেভের কোভিড পরীক্ষা করা হয়েছে, তত বারই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। টানা দশ মাস ধরে একজন কীভাবে করোনায় আক্রান্ত হতে পারেন তা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগের বিশেষজ্ঞ এড মোরান জানিয়েছেন, ডেভের শরীরে করোনাভাইরাস অত্যন্ত ‘সক্রিয়’ ছিল।

শেষমেশ ককটেল অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে ডেভকে সুস্থ করে তোলা হয়। ডেভের দেহে কীভাবে ভাইরাস সক্রিয় ছিল, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞরা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১