• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ জুন, ২০২১

 

এনবি নিউজ : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস ও এর উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আট জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনা শনাক্ত অবস্থায় একজন এবং সাত জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

এদিকে, সাতক্ষীরায় চলমান লকডাউনের চতুর্থ সপ্তাহের প্রথম দিন আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার করোনা প্রতিরোধ-বিষয়ক এক বৈঠকে চতুর্থ দফায় মেয়াদ বাড়ানো হয় আরও সাত দিন। চতুর্থ সপ্তাহের এই লকডাউন চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

অন্যদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৫৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৪৮ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে শেষ হওয়া গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৩৭ শতাংশ। এ সময়ের মধ্যে করোনা পজিটিভ অবস্থায় মারা গেছেন একজন। আর, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন।

করোনা পজিটিভ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে ১৪ জনসহ মোট ৪০ জন চিকিৎসাধীন। করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ৪০৭  জন সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে চিকিৎসাধীন। সাতক্ষীরায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। অপরদিকে, করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩০৪ জন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির জানিয়েছেন, করোনা সংক্রমণের হার না কমা পর্যন্ত লকডাউন থাকতে পারে।

অপরদিকে, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনী জেলার সাতটি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১