• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জার্মানিতে এলোপাতাড়ি ছুরি হামলায় ৩ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ জুন, ২০২১

 

এনবি নিউজ : জার্মানির ব্যাভারিয়া অঞ্চলে এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরি হামলায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। এরই মধ্যে ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটকের আগে তাঁর ঊরুতে গুলি করা হয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।

ব্যাভারিয়ার ওর্জবার্গ শহরের বার্বারোসা স্কোয়ারে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টার দিকে হামলার খবর পায় পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীর হাতে একটি বড় ছুরি রয়েছে এবং পথচারীরা তাঁকে দমনের চেষ্টা করছেন।

পুলিশ বলছে, হামলাকারী ওই সোমালি নাগরিকের বয়স ২৪ বছর। তিনি মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন এবং সম্প্রতি মানসিক চিকিৎসা করিয়েছিলেন। এরই মধ্যে তাঁকে হাসপাতালে ভর্তি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া তাঁর বাড়িতেও তল্লাশি করা হচ্ছে।

ব্যাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান সাংবাদিকদের জানিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। তাঁরা বাঁচতে পারবেন কি না, তা অনিশ্চিত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এক প্রত্যক্ষদর্শী ও হামলাকারীকে হামলা চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলতে শুনেছেন।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এর আগে হামলাকারীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের রেকর্ড থাকলেও তিনি আগে কোনো অপরাধ বা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিলেন না।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০