• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রামেকের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ জুলাই, ২০২১

 

এনবি নিউজ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য পাঁচ জন মারা গেছেন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী জানান, করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর সাত জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন এবং পাবনার একজন। তবে সিভিল সার্জন অফিস থেকে পাঠানো প্রতিবেদনে ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় করোনায় চার জনের মৃত্যুর কথা বলা হয়েছে। এদের মধ্যে নগরীতে একজন, চারঘাটে একজন, বাগমারায় একজন এবং গোদাগাড়ীর একজন।

এ ছাড়া রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে যে পাঁচ জন মারা গেছেন, তাঁদের মধ্যে তিন জন রাজশাহীর, একজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নওগাঁর।

রামেক হাসপাতালের পরিচালক জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছে ৭৬ জন। আজ সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৪০৫ বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ৪৬৮ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ রোগী ২০২ জন, সন্দেহভাজন ২০৬ জন এবং শ্বাসকষ্ট নিয়ে করোনা নেগেটিভ রোগী আছে ৬০ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় জেলায় ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৮৫ ভাগ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১