• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে ৬৫ মণ আম উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ জুলাই, ২০২১

এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৬৫ মণ আম পাঠানো হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে আজ রোববার দুপুরে বাংলাদেশি ট্রাকে করে উপহারের এ আম পাঠানো হয়।

ভারত-বাংলাদেশ নোম্যানস ল্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে ২৬০টি কার্টনে করে আমের এই চালান পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, হস্তান্তর অনুষ্ঠানে ভারতে নিযুক্ত কলকাতাস্থ প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, বন্দরের উপপরিচালক আবদুল জলিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০