• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ জুলাই, ২০২১

এনবি নিউজ : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ বা সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ রোববার  এনবি নিউজকে বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি, অন্তত দুই সপ্তাহ পুরোপুরি লকডাউন থাকা উচিত। বিজ্ঞানসম্মতভাবে সেটাই করা উচিত।

তিনি বলেন, সাতদিন তো সরকার দিয়েছিল, সেটা ৭ জুলাই শেষ হবে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যে পরামর্শ দিয়েছে তাতে এটা (লকডাউন) দুই সপ্তাহ লাগবে; না হয়তো কাজ হবে না। আমরা এখনও মনে করি, এটা আরও এক সপ্তাহ বাড়ানো প্রয়োজন।

এদিকে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এখনো হাতে সময় আছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৬ জুলাই এ বিষয়ে জানা যাবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০