• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ৭২ ঘণ্টায় চার শতাধিক গুলির ঘটনা, নিহত ১৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

এনবি নিউজ : মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের ছুটির দিনকে কেন্দ্র করে ৪০০টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং এতে অন্তত দেড়শ মানুষ নিহত হয়েছে। দেশটির জাতীয় আগ্নেয়াস্ত্র সংঘাত আর্কাইভের রিপোর্টের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

সিএনএন জানায়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৭২ ঘণ্টায় চার শতাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এবং এই সংখ্যা বাড়ছে। শুধু নিউইয়র্ক শহরে এই তিনদিনে ২১টি ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। তবে গতবারের চেয়ে এ বছর নিহতের সংখ্যা কমেছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

গত বছর স্বাধীনতা দিবসের ছুটির সময়ে ২৫টি ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। তবে গত রোববার স্বাধীনতা দিবসে ১২টি ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়, যেটি গত বছরের চেয়ে বেশি।

গোটা নিউইয়র্ক অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা গত বছরের চেয়ে এবার ৪০ শতাংশ বেড়েছে। এক বছরে অঙ্গরাজ্যে এ বছর ৭৬৭টি ঘটনা ঘটেছে। আর এতে ভুক্তভোগীর সংখ্যা ছিল ৮৮৫ জন।

তবে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের ছুটির দিনের গুলিবর্ষণের ঘটনার কতগুলো আত্মঘাতী সে তথ্য জানতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে সিএনএন।

শিকাগো শহরের পুলিশ সুপার ডেভিব ব্রাউন বলেছেন, বছরের কঠিনতম ছুটির দিন ছিল এই রোববার। শহরজুড়ে ৮৩ জনকে গুলি করা হয়, এদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় শিকাগোর ৬০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০