• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ইন্টারন্যাশনাল লিজিংয়ে পাঁচ স্বাধীন পরিচালক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

 

এনবি নিউজ : ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা বোর্ডে মামলায় অভিযুক্তদের বাদ দিয়ে নতুন পাঁচজনকে স্বাধীন পরিচালক নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।

আর্থিক কোম্পানিটির চেয়ারম্যান (আদালত নিযুক্ত) এন আই খান ছাড়া বাকি পরিচালকরা মামলায় অভিযুক্ত ছিলেন। তাই নতুন করে এই পাঁচজনকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের এ আদেশ প্রকাশিত হয়েছে।

এর আগে পরিচালকদের নামের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে এবং প্রত্যেক বোর্ড মিটিংয়ে যোগদানের জন্য তাদের সম্মানী হিসেবে ২৫ হাজার টাকা করে দিতে ইন্টারন্যাশনাল লিজিংকে নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতে কোম্পানিটির পক্ষে ছিলেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

পরে দুদকের আইনজীবী বলেন, ‘কোর্ট কিছু ব্যক্তির নাম দিয়ে জানতে চাইলেন এদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না। সেটা দুদককে দিলাম। দুদক দেখল তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। কোনো উপযুক্ত আদালত থেকে জামিন না নেওয়ার আগ পর্যন্ত তারা আইনের দৃষ্টিতে পলাতক। এ অবস্থায় তারা কোম্পানি চালাবেন কীভাবে। এরপর আদালত কয়েকজন স্বাধীন পরিচালক নিয়োগ দেন।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১