• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সংক্রমণ ঠেকাতে লকডাউনের মধ্যে ৭৩৭৫ হাজতির জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ জুলাই, ২০২১

এনবি নিউজ : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে মোট ৩ হাজার ৭৫ জন হাজতিকে জামিন দেওয়া হয়েছে। চলতি বছরের ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে এই জামিন দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, এক লাখ ৪৩ হাজার ৯৬১টি আবেদনের শুনানি নিয়ে ৭৩ হাজার ৭৫ জন জামিন দেওয়ার পর তারা কারামুক্ত হয়েছেন।

আজ বুধবার মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে দেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এতে মোট ৭৩ হাজার ৭৫ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

তিনি আরও জানান, ২০ জুন হতে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারাদেশে বিচারকার্য চলাকালীন কিছু কিছু জেলায় স্থানীয় ‘বিধি-নিষেধের’ কারণে ভার্চ্যুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতসমূহে ভার্চ্যুয়াল শুনানিতে ৬ হাজার ৬৩১ টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৩ হাজার ৪২০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১