• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকডঃ ৫.৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শৈত্যপ্রবাহের ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। অব্যাহত ঘন কুয়াশা ও কনকনে হাড় কাঁপানো ঠাণ্ডায় নাকাল খেটে খাওয়া ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার পাঁচ শতাধিক চর ও দ্বীপচরের মানুষসহ নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন।

গত কয়েক দিন আকাশ মেঘলা ছিল। পরে দুদিনের অব্যাহত বাতাসে সেই মেঘ সরে যাওয়ায় তাপমাত্রা কমে গিয়ে তীব্র শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়েছে।

এতে পুরো জেলাজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও আগামী চার দিন পর্যন্ত তীব্র শীত ও ঘন কুয়াশা থাকবে।

এ ছাড়া হাড় কাঁপানো শীতে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এর বেশিভাগই রয়েছে শিশু রোগী বলে জানা গেছে।

এ টি/ ৩১ জানুািরি২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০