• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

করোনা সংক্রমণের হার বাড়ছে নবজাতকদের মধ্যেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুলাই, ২০২১

এনবি নিউজ : দেশে নবজাতকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার। ঢাকা শিশু হাসপাতালের এক গবেষণায় এই তথ্য উঠে এসছে।

দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৪ নবজাতকের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩২ শিশুর। এর মধ্যে ছেলে শিশু ২১ ও মেয়ে শিশু ১১।

এছাড়া, আক্রান্তদের মধ্যে ২০ শিশুই ঢাকার বাইরের। জন্মের ২৪ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ নবজাতকের। অবস্থার উন্নতি হওয়ায়; হাসপাতাল ছেড়েছে, ১৪ শিশু। মৃত্যু হয়েছে ৪ নবজাতকের।

দেশে করোনায় শনাক্তের হার বাড়ছে শিশুদের। জন্মের ২৪ ঘণ্টার মধ্যেও আক্রান্ত হচ্ছে নবজাতকরা। গেলে বছর ৫ মাসের তথ্য নিয়ে ঢাকা শিশু হাসপাতালের গবেষণাতেই শনাক্তের হার মিলেছে ২ শতাংশ।

গবেষকরা বলছেন, এখন এই হার আরও বেশি। তাদের মতে, স্বজনদের মাধ্যমে করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই অভিভাবকদের সচেতনতার পাশাপাশি আরও যত্নশীল হওয়ার পরামর্শ তাদের।

বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পর আত্মীয়-স্বজনসহ অনেকের সংস্পর্শে আসছেন নবজাতক শিশুরা। তাদের মাধ্যমেই এই সংক্রমণ।

গত বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৪ শিশুর নমুনা নিয়ে গবেষণা করে ঢাকা শিশু হাসপাতাল। এতে ৩২ নবজাতকের করোনা ধরা পড়ে।

এমন পরিস্থিতিতে নবজাতকদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১