• শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

এনবি নিউজ : অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়কে ছোটখাটো দুর্ঘটনার কারণে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার সকাল থেকে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

এতে করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপ বাড়ছে। এতে করে দীর্ঘমেয়াদি যানজটের শঙ্কা দেখা দিয়েছে। যানজটের ফলে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঈদযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।

গাড়িচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী গাড়ি মহাসড়কের পৌলি এলাকায় যানজটে পড়ে। ফলে ২০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে প্রায় দুই ঘণ্টা।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঈদ সামনে রেখে মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। আবার কোথাও কোথায় গাড়ি বিকল হওয়ায় তা সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এতে করে অনেক স্থানে জটলার সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। আশা করা যায় পরিস্থিতি স্বাভাবিক হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১