• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী আশু আলী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুলাই, ২০২১

এন বি নিউজ : কক্সবাজার শহরে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি হত্যাকাণ্ড এবং সন্ত্রাসের ঘটনায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটির কর্তৃপক্ষ।

র‌্যাব-১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভির হাসানের ভাষ্য অনুযায়ী, কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় শহরের ‘শীর্ষ সন্ত্রাসী’ আশরাফ আলী ওরফে আশু আলীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশু আলী বাহিনীর সদস্যেরা র‍্যাবের ওপর গুলি করে। র‌্যাবও আত্মরক্ষায় পালটা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে আশু আলী বাহিনীর সদস্যেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি শ্যুটারগান, একটি দেশীয় এলজি, দুটি গুলি এবং চারটি গুলির খোসা এবং গুলিবিদ্ধ অবস্থায় আশু আলীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র এবং ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০