• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে গাবতলী হাটকে ১০ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ জুলাই, ২০২১

এনবি নিউজ : গাবতলী পশুর হাটকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার পর হাটে গিয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গের দৃশ্য দেখে হাট কর্তৃপক্ষকে এই জারিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেয়র মেয়র মো. আতিকুল ইসলামের এপিএস ফরিদ আহমেদ। তিনি জানান, স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় হাট কর্তৃপক্ষকে এই জরিমানা করেন এবং ১ ঘণ্টার জন্য হাসিল বন্ধ করে দেন ডিএনসিসি মেয়র।

এর আগে, কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বাজার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মেয়র।

গত শনিবার (১৭ জুলাই) গুলশানে নগর ভবনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা জানান। ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসি এলাকায় স্থাপিত একটি স্থায়ী ও আটটি অস্থায়ী পশুর হাট ইজারার কার্যাদেশের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনসহ সার্বিক তত্ত্বাবধানের জন্য গঠিত মনিটরিং টিমের সঙ্গে এ আলোচনা সভা হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০