• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

উ মিন্ট সুয়ে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : আবারও অস্থিরতা মিয়ানমারে। এক বছরের জন্য দেশটিতে জরুরি অবস্থা করেছে সেনাবাহিনী। মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট উ মিন্ট সুয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন।

এর আগে, আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে আটক হয়েছে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট ও এনএলডির শীর্ষ নেতারা। দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে টেলিফোন ও ইন্টারনেট সেবা।

গুরুত্বপূর্ণ শহরগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। দেশটিতে সেনাবাহিনীর সাথে সরকারের চলমান দ্বন্দ্ব ও সেনা অভুত্থানের শংকার মধ্যেই এসব ঘটনা ঘটলো।

গেলো নভেম্বরে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করে এনএলডি। তবে সেনাবাহিনী শুরু থেকেই ভোট কারচুপির অভিযোগ করে আসছে। আজ নবনির্বাচিত সরকারের প্রথম সংসদে বৈঠক বসার কথা থাকলেও সেনাবহিনীর পক্ষ থেকে বৈঠক বাতিলের আহ্বান করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১