• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের চির বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ জুলাই, ২০২১

এনবি নিউজ : করোনায় আক্রান্ত দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। এ গণসংগীতশিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে গত চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন এই শিল্পী। অবশেষে হার মানলেন অদৃশ্য এই ভাইরাসের কাছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, তার বাঁ ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে গত শুক্রবার। পাশাপাশি রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ে। আজ রাত সাড়ে ৯টার দিকে তার হার্ট অ্যাটাক হলে সব আশা শেষ হয়ে যায়।

ইউনাইটেড হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ গণমাধ্যমকে বলেন – করোনাভাইরাস তো ছিলই উনার। ভেন্টিলেশনে ছিলেন। এরই মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে।

ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ছিলেন ফকির আলমগীর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কেন্দ্রে যোগ দেন তিনি।

সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।

দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি মানুষের মুখে মুখে ফেরে এখনও। কিংবদন্তি গানের তালিকায় ঠাঁই পেয়েছে গানটি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১